Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Kunal Ghosh : আর জি কর-এর আন্দোলনকারীরা কি স্যালাইনকাণ্ডে জড়িত, প্রশ্ন কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা : আর জি কর কাণ্ডে আন্দোলনকারীরা স্যালাইনকাণ্ডে জড়িত কি না, তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।‘বিষাক্ত’ স্যালাইনকাণ্ডে তদন্ত করবে সিআইডি। মুখ্যসচিব মনোজ পন্থ সোমবার জানিয়েছেন, ওইসময় প্রসূতিদের চিকিৎসা করেছিলেন ট্রেনি চিকিৎসকরা। তখন কোনও সিনিয়র চিকিৎসক ছিলেন না। এরপরই বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল।

এদিন তিনি সংবাদমাধ্যমে বলেন, “কোনও বিভাগের কোনও ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে শুধু গাইনি বিভাগের। আবার সব মহিলা রোগীর ক্ষতি হয়নি। হয়েছে শুধু ১সি ইউনিটের (প্রসূতিদের)। কী করে ক্ষতি হল? সেখানে যিনি সিনিয়র চিকিৎসক ছিলেন, অ্যানাস্থেসিয়ার দায়িত্বে যিনি ছিলেন, সেগুলো খতিয়ে দেখুন তদন্তকারীরা।

কুণাল বলেন, “ওই হাসপাতালের কোনও গুরুত্বপূর্ণ পদাধিকারিক আর জি করের সময় বিক্ষোভ, সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কি না, দেখুন তদন্তকারীরা। একটা কুৎসা করে যে চক্রান্ত সফল হয়নি, এখন সরকারের বদনাম করতে কেউ কোনও চক্রান্ত করছেন কি না, সেগুলো সামনে আসুক।” একইসঙ্গে তাঁর প্রশ্ন, “বেছে বেছে একটা ইউনিটের একটা বিভাগে ক্ষতি হল, সেটা কেন হল?”

You might also like!