Breaking News
 
Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

 

Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

Sumit Roy
Sumit Roy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আইনি জটিলতা আরও বাড়ল। মাটি চুরির মামলায় তাঁকে শোন অ্যারেস্ট দেখিয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। বুধবার শালবনী থেকে সুমিতকে আলিপুর আদালতে নিয়ে এসে পেশ করা হয়। ওই মামলায় জামিনের আবেদন জানিয়েছেন তিনি। সুমিতের বিরুদ্ধে চলা মামলাকে ঘিরে এবার আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। 

ডায়মন্ড হারবারে কালিতলা আশুতি থানায় সুমিত রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ উঠছে সুমিতের বিরুদ্ধেই। সেই মামলাতেই ডায়মন্ড হারবার জেলা পুলিশ তাঁকে শোন অ্যারেস্ট দেখিয়েছে। আজ বুধবার হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে সুমিতকে। অভিষেকের প্রাক্তন আপ্ত সহায়ক শালবনী জমি দুর্নীতি মামলায় বন্দি রয়েছেন। সেই তদন্ত চলছে। তাই নিয়ম মেনে নতুন মামলায় গ্রেপ্তার করতে তাঁকে শোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। 

উল্লেখ্য, শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে গ্রেপ্তার করে সিআইডি। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, শালবনি এলাকায় খাস সরকারি জমি ভুয়ো নথি তৈরি করে বিক্রি করার পিছনে তার হাত রয়েছে। এই মামলায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিতের খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, এই মামলায় যে চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা, সেখানে স্পষ্ট জানানো হয়েছে এই কেলেঙ্কারির টাকা সুজয়ের হাত ধরে সুমিত রায়ের অফিসে পৌঁছে যেত। এবার জমি দুর্নীতি মামলার পাশাপাশি কালীতলা আশুতি থানা এলাকায় মাটি চুরির মামলায় সুমিতকে শোন অ্যারেস্ট করল পুলিশ। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…