Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Maldah: পাটনায় তড়িদাহত হয়ে মৃত্যু শ্রমিকের! শোকের ছায়া মালদায়

Worker died in Patna! The shadow of grief is in Malda
Worker died in Patna! The shadow of grief is in Malda

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিহারের পাটনায় বিদ্যুতের কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। বুধবার কাজের সময় বিদ্যুৎপৃষ্ট হন তিনি। শুক্রবার সকালে শ্রমিকের দেহ বাড়িতে এসে পৌঁছয়। মৃতদেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। শোকের ছায়া এলাকায়।

স্থানীয় ও পরিবার সূত্র মারফত খবর অনুসারে জানা গিয়েছে, মৃত শ্রমিকের (Migrant worker) নাম উত্তম রবি দাস। তিনি মালদহের (Malda) রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া অঞ্চলের বাসিন্দা। মাসখানেক আগে স্থানীয় যুবক আখিরউদ্দীনের অধীনে পাটনায় কাজে যান রবি।

বুধবার বাড়ির সদস্যদের সঙ্গে কথা হয় রবির। তখন তিনি কাজে ছিলেন বলে জানাচ্ছে পরিবার। এর পরেই বিকেলের দিকে তাঁদের কাছে খবর আসে তড়িদাহত হয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের । তবে পরিবার মনে করছে ঘটনাস্থলেই মারা যান রবি।

You might also like!