Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Trinamool: সালিশি সভাকে ঘিরে উত্তেজনা মিনাখাঁয়, বিজেপি কর্মীদের মারধরে অভিযুক্ত তৃণমূল

Trinamool
Trinamool

 

মিনাখাঁ, ১৬ এপ্রিল: সালিশি সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার রাতে মিনাখাঁ থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বিজেপি।

মিনাখাঁর চাঁপালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী, তৃণমূল কর্মী আহাদ আলি-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত চড়কমেলায় অশান্তির ঘটনাকে কেন্দ্র করে। এই নিয়ে গতকাল সালিশি সভা ডাকা হয়। সভায় বিজেপি কর্মীরা হাজির না হওয়ায়, তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, এক মহিলার হাত ভেঙে দেওয়া হয়। এ বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

You might also like!