Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Chalsa Barshavaran: চালসায় বর্ষবরণ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী, করবেন রোড শো

Chalsa Barshavaran
Chalsa Barshavaran

 

চালসা, ১৩ এপ্রিল: রবিবার পয়লা বৈশাখের দিন জলপাইগুড়ির চালসায় এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শনিবার চালসা গলাইয়ের সেই অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, মাল মহাকুমা পুলিশ আধিকারিক নিলেশ শ্রীকান্ত গাইকওয়াড, মেটেলি থানার আইসি মিংমা লেপচা সহ ব্লক তৃণমূল নেতৃত্ব।

জানা গিয়েছে, আগামীকাল মুখ্যমন্ত্রী প্রথমে চালসার টিয়াবন এলাকা থেকে জাতীয় সড়ক ধরে মঙ্গলবাড়ি বাজার হয়ে চালসা গোলাই পর্যন্ত রোড শো করবেন। চালসা গোলাইয়ে বাংলা নববর্ষের উদযাপন অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবেন। রবিবারের বাংলা নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন প্রশাসনিক তৎপরতা দেখা যায় চালসায়।


You might also like!