Life Style News

1 hour ago

Foods for Skin Health: খাবারের ভুলেই ম্লান ত্বক! কোন তিন খাবার এড়ালে ফিরবে জেল্লা?

Best Foods for Glowing Skin
Best Foods for Glowing Skin

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ত্বকের জেল্লা ধরে রাখতে কেউ মাখছেন মা-ঠাকুরমার বলা টোটকা, কেউ আবার ভরসা রাখছেন আধুনিক প্রসাধনীতে। মাঝেমধ্যে সেলুনে গিয়ে ফেশিয়াল-চর্চাও চলছে পুরোদমে। কিন্তু এত কিছুর পরেও যদি ত্বক নিস্তেজ হয়ে যায়, তার কারণ লুকিয়ে থাকতে পারে প্রতিদিনের খাবার তালিকায়। কারণ মাছ, ডিম, শাকসব্জি, ফল ও পর্যাপ্ত জল যেমন ত্বক ভালো রাখে, তেমনই দৈনন্দিন খাদ্যাভ্যাসের সামান্য ভুল ত্বকের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দিতে পারে।

তাহলে কোন তিন খাবার ত্বকের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর? জেনে নিন—

১। ফলের রস থেকে বিস্কুট, সিরাম: দৈনন্দিন খাবার তালিকায় বিস্কুট, প্যাকেটজাত ফলের রস, কার্বোনেটেড পানীয়, বোতলবন্দি শরবৎ এমন অনেক কিছুই থাকে। বিশেষত চিনি দেওয়া মিষ্টি বিস্কুট, ক্রিম বিস্কুট বা বোতলবন্দি যে কোনও পানীয়ই শরীরের জন্য ভাল নয়। এগুলিতে সাদা চিনি-সহ কৃত্রিম গন্ধ মেশানো হয়। ফ্রুক্টোজ় জাতীয় সিরাপ, অতিরিক্ত চিনি জাতীয় খাবার নিয়ম করে খেলে হজমের গোলমাল হবেই। তা ছাড়া, রক্তে আচমকা শর্কররা মাত্রা বেড়ে যাওয়া ক্ষতিকর। এতে হরমোনের সামঞ্জস্য নষ্ট হতে পারে। হজম, হরমোনের গোলমাল হলে তার প্রভাব সরাসরি ত্বকে পড়তে বাধ্য।

২। পোড়া তেল: চপ, পকোড়া খেতে খুবই ভাল লাগে। তবে পোড়া তেলে ভাজা হলে তা হয়ে ওঠে অত্যন্ত ক্ষতিকর। তাতে ক্যানসারের ঝুঁকিও বাড়ে। সাধারণত দোকানে একই তেলে বার বার নানা ধরনের ভাজাভুজি হয়। পুড়ে যাওয়া তেলে ভাজা খাবার খেলে প্রভাব পড়ে স্বাস্থ্যে। হজমের গোলমাল হবে। তা থেকেই প্রদাহ হতে পারে, তার প্রভাব পড়বে ত্বকেও।

৩। ভাজাভুজি: খাবার যত বেশি বা লালচে করে ভাজা হয়, তাতে তত বেশি ‘অ্যাক্রিলামাইড’ নামক রাসায়নিক তৈরি হয়, যা শরীরের জন্য ক্ষতিকর। মুচমুচে করে ভাজা ফ্রেঞ্চফ্রাই, চিকেন ফ্রাই, শিঙাড়া যতই সুস্বাদু হোক তা স্বাস্থ্য এবং ত্বকের জন্য ক্ষতিকর। এই ধরনের যৌগ ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।

You might also like!