Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

3 months ago

Premier League: শেষ মুহূর্তের গোলে জয় পেল ইউনাইটেড, পৌঁছে গেল শীর্ষ চারে

Cunha celebrates scoring the football match's winner for Manchester United
Cunha celebrates scoring the football match's winner for Manchester United

 

ম্যানচেস্টার, ২৬ জানুয়ারি : মাইকেল ক্যারিকের ছোঁয়ায় বদলে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বি জয়ের পর রবিবার আর্সেনালকে হারিয়ে শীর্ষ চারে উঠে এলো রেড ডেভিলরা। আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানইউ। প্রথমে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইউনাইটেড। ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হতে চলেছিল। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে কুনিয়া গোল করলে জয় নিশ্চিত হয় ইউনাইটেডের। ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো ইউনাইটেড। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আর্সেনাল। চার পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। এদিকে, প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে পাঁচ নম্বরে উঠেছে চেলসি।

You might also like!