Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Balurghat: বালুরঘাটে বাঁশের সাঁকো পেরোতে গিয়ে নদীতে পড়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার

Balurghat (File Picture)
Balurghat (File Picture)

 

বালুরঘাট, ১৩ এপ্রিল: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় বান্ধবীর সঙ্গে বাঁশের সাঁকো পেরোতে গিয়ে বিপত্তি।পা হড়কে সটান নদীতে পড়লেন দুজনেই।যুবতীকে কোনরকমে বাঁচানো গেলেও, শেষ রক্ষা হল না যুবকের।দীর্ঘ ১৭ ঘণ্টা পর উদ্ধার হল যুবকের নিথর দেহ। ঘটনায় শোকের ছায়া নেমেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম তন্ময় ঘোষ(২৬)। বাড়ি বালুরঘাট থানার রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় এলাকায়। সে পেশায় ল্যাব কর্মী। যুবতির বাড়ি শহরের এ কে গোপালন কলোনিতে। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় আত্রেয়ী নদীর উপরে থাকা বাসের সাঁকো দিয়ে কালিকাপুরে দিকে হেঁটে যাচ্ছিল ওই যুবক যুবতী। হেঁটে যাওয়ার সময় পা হড়কে দুজনেই নদীতে পরে যায়৷ স্থানীয়রা তৎক্ষণাৎ ছুটে এসে কোনরকমে যুবতীকে উদ্ধার করলেও, রাতভর খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি যুবকের। শনিবার যুবকের দেহ উদ্ধার হয় আত্রেয়ী নদী থেকে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়।মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

You might also like!