Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

3 months ago

Delhi Weather Update: কুয়াশায় জেরবার দিল্লি-এনসিআর, বাতাসের গুণমান খুবই খারাপ

Dense fog in national capital
Dense fog in national capital

 

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি : ঘন কুয়াশার জেরবার রাজধানী দিল্লি। কুয়াশার দাপট এতটাই বেশি যে, দৃশ্যমানতা অনেকটাই কমে যাচ্ছে। তার ওপর বাতাসের গুণগতমান বুধবারও ছিল খুবই খারাপ পর্যায়ে। কুয়াশার জেরে এদিনও দিল্লি বিমানবন্দরে প্রভাবিত হয়েছে বিমান পরিষেবা। দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়কপথেও গাড়ি চলাচলে সমস্যায় পড়েন চালকরা।

দিল্লির এইমস এলাকায় এদিন সকালে বাতাসের গুণগতমানের সূচক ছিল ২১০, আবার আইটিও এলাকায় তা ছিল ৩৩৪। ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম এলাকা এদিন সকালে ছিল ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন। দিল্লির পাশাপাশি হরিয়ানা, উত্তর প্রদেশেও এদিন সকালে ঘন কুয়াশা ছিল। উত্তর প্রদেশে লখনউ, আমেথি, অযোধ্যা সর্বত্রই ছিল ঘন কুয়াশা। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই অবশ্য সবকিছু পরিষ্কার হয়ে যায়।

You might also like!