
বীরভূম, ২৮ মার্চ : সিউড়িতে বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ উঠলো| আর সেই অভিযোগের পর উত্তেজনা দেখা দেয় এলাকায়| এই ঘটনার পর এক ব্যক্তির দোকানে পাথর ও ইট দিয়ে হামলারও অভিযোগ উঠেছে বীরভূম জেলার সিউড়িতে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে সিউড়ির নুড়াইপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা তাপস দত্তের দোকানে রাতে কয়েকজন যুবক হামলা চালায় বলে অভিযোগ। কিন্তু তাঁরা কোনও দলের সঙ্গে যুক্ত কি না তা স্পষ্ট হয়নি এখনও। স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে ইট আর পাথর দিয়ে হামলা চালানো হয়। এই ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে|
