Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Medinipur: প্রার্থনার পরই আচমকাই অসুস্থ, পশ্চিম মেদিনীপুরের স্কুলে মৃত্যু ছাত্রীর

Student dies suddenly after prayer, school in West Medinipur
Student dies suddenly after prayer, school in West Medinipur

 

মেদিনীপুর, ১৮ জুন: স্কুলে এসে হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের গুরগুড়িপাল থানার অন্তর্গত নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে। মৃত পড়ুয়ার নাম পাপিয়া দে (১২)। ষষ্ঠ শ্রেণির ছাত্রী পাপিয়ার বাড়ি গুরগুড়িপাল থানার মুড়াকাটা এলাকায়। স্কুলের শিক্ষক প্রবীর পাল বলেন, মঙ্গলবার সকালে স্কুলে এসেছিল পাপিয়া। প্রার্থনার জন্য লাইনেও দাঁড়িয়েছিল। তারপর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে। বুক ধড়ফড় করছে বলেও জানায় সে। বান্ধবীরা তাকে ধরতে গেলে অজ্ঞান হয়ে যায় ওই ছাত্রী। তাকে প্রথমে এক বেসরকারি নার্সিংহোমে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ছাত্রী মৃত্যুর খবর স্কুলে পৌঁছাতেই ছুটি দেওয়া হয় স্কুল।

You might also like!