Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

West Bengal

3 days ago

WB Weather Report: ঊর্ধ্বমুখী পারদ; বসন্তেই গ্রীষ্মের ইঙ্গিত, পাকাপাকি শীত বিদায় কয়েকদিনেই

Warming Temperatures & Longer Days
Warming Temperatures & Longer Days

 

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : সবেমাত্র ফাল্গুন মাসের ১১ তারিখ। কিন্তু বসন্তেই গ্রীষ্মের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া। ভোরে মৃদু ঠাণ্ডার আমেজ কখনও অনুভূত হলেও, তা মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যাচ্ছে। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। এদিন ভোরের বৃষ্টির সৌজন্যেই পারদ সামান্য কমেছে। দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। কলকাতা-সহ অনেক জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে ৩০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা ও আশেপাশের জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃদ্ধি পাবে দিন ও রাতের তাপমাত্রা। পাকাপাকিভাবে শীতের বিদায়ও হবে কয়েকদিনের মধ্যেই।

You might also like!