Kolkata Police Recruitment | কলকাতা পুলিশে একাধিক পদে নিয়োগ, কনস্টেবল থেকে লেডি কনস্টেবল কত শূন্যপদ?

Kolkata Police  Recruitment
Kolkata Police Recruitment

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের পথে রাজ্য সরকার। মোট ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে। দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনীতে শূন্যপদ পূরণের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের কাছে এই খবর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে কোন পদে কতজন নিয়োগ করা হবে এবং আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে

গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন কলকাতার CP. ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠান কলকাতার CP.প্রস্তাব বিবেচনার পর অর্থ দফতর এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে নিয়োগের প্রশাসনিক অনুমোদন। ৬৪৮টি সার্জেন্ট পদ, ৪২৫টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ। এদের মধ্যে ৭০টি মহিলা সাব ইন্সপেক্টর পদেও হবে নিয়োগ। নিয়োগ হবে ৪ হাজার ৩১৯টি কনস্টেবল পদে, এর মধ্যে মহিলা কনস্টেবল পদের সংখ্যা ৪৩০.তবে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, তা নির্দেশিকায় নির্দিষ্ট করে জানানো হয়নি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…