Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Cyclone Remal: শনিবার সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল!

Cyclone Remal (File Picture)
Cyclone Remal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ গভীর নিম্নচাপে পরিণত হয়ে শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা আগামী রবিবার। যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার একাধিক জেলায়। সঙ্গে রয়েছে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। এবং পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট হয়েছে নিম্নচাপ। যা আজ গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার সন্ধ্যের দিকে দক্ষিণ ২৪ পরগনা ও বাংলাদেশের খুলনা-বরিশাল এলাকায় মধ্যে প্রবেশ করবে ঘূর্ণিঝড়। সেই সময় গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।

You might also like!