Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Police officers visit Modi's meeting place at Balurghat;বালুরঘাটে মোদীর সভাস্থল পরিদর্শনে পুলিশকর্তারা

Police officers visit Modi's meeting place at Balurghat
Police officers visit Modi's meeting place at Balurghat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ১৬ এপ্রিল বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জেলায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালুরঘাট রেলস্টেশন সংলগ্ন মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে রেলস্টেশন সংলগ্ন মাঠ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মন্ডল, ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।

এবিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, আগামী ১৬ তারিখ প্রধানমন্ত্রী বালুরঘাটে জনসভা করবেন। সেই সভামঞ্চ কোথায়, কীভাবে তৈরি হবে তা খতিয়ে দেখেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যে মাঠে কাজ শুরু হয়েছে।


You might also like!