Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Saayoni Ghosh: এবার ‘সরাসরি সায়নী’! জিতেই এলাকাবাসীর জন্য হেল্পলাইন চালুর ভাবনা সাংসদের

Saayoni Ghosh (File Picture)
Saayoni Ghosh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিবিড় জনসংযোগের লক্ষ্যে ‘দিদিকে বলো’ ধাঁচে চালুর পথে সায়নী। ই হেল্পলাইনের মাধ্যমে সরাসরিই মানুষের কথা শুনবেন সায়নী। রয়েছে আরও একগুচ্ছ পরিকল্পনা।

৪ জুন, মঙ্গলবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) ফলাফল। যাদবপুর কেন্দ্র থেকে দু লক্ষ ৫৮ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে হারিয়েছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তাঁর এই সাফল্য নিঃসন্দেহে চমকপ্রদ। আর ‘কাজের’ মানুষ সায়নী এখন যাদবপুরের (Jadavpur) ‘কাছের মানুষ’ হয়ে উঠতে মরিয়া। শনিবার বারুইপুরের বিধায়ক তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলীয় কার্যালয়ে যান সায়নী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”বারুইপুরে কর্মী, সমর্থকরা সকলে নিজেদের ভোট ভেবে কাজ করেছেন। তার জন্যই আমরা এখান থেকে খুব ভালো লিড পেয়েছি। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন। তাঁদের কাছে আছি, পাশে আছি। ফল ঘোষণার পরই বারুইপুর, সোনারপুর, যাদবপুর, টালিগঞ্জের মানুষজন আমাকে রাস্তায় দেখতে পেয়েছেন।”

র পরই তিনি আসল পরিকল্পনার কথা জানান। বলেন, ”এমনিতে এলাকার মানুষজন আমাকে সকলেই দেখতে পান। তবে আমার ইচ্ছা, একমাসের মধ্যে একটা হেল্পলাইন (Helpline)চালু করব। যেখানে সপ্তাহে একদিন সরাসরি আমি থাকব। মানুষ সমস্যার কথা দ্বিধাহীনভাবে বলতে পারবেন। তাহলেই তাঁরা সাংসদকে কাছে পাবেন।”

ল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)চালু করেছিলেন ‘দিদিকে বলো’ প্রকল্প। যেখানে সরকারের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করে সরাসরি সাধারণ মানুষ অভিযোগ, সমস্যার কথা জানাতে পারতেন। সমাধানও হয়েছে কিছু কিছু। আর একুশের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ফলাফল সর্বকালের সেরা। এখন সায়নীও সেই পথেই হাঁটছেন। হেল্পলাইনের মাধ্যমে সরাসরি সাংসদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন এলাকাবাসী।

You might also like!