Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Mamata Banerjee: ফরাক্কায় সভা থেকে ইভিএম মেশিন নিয়েই সন্দেহ প্রকাশ মমতার

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

মুর্শিদাবাদ, ১ মে: প্রথম ও দ্বিতীয় দফায় কোথায় কত শতাংশ ভোট পড়েছে, সেটা মঙ্গলবারই জানিয়েছে নির্বাচন কমিশন। সেই পরিসংখ্যান নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। বুধবার ভোট প্রচারে গিয়ে সেই ইস্যুতেই সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯ টা ৩০ মিনিট নাগাদ তথ্যটা জানতে পেরেছেন তিনি। নোটিস জারি করেছে কমিশন। এরপরই ইভিএম মেশিন নিয়েই সন্দেহ প্রকাশ করলেন মমতা। এদিন মুর্শিদাবাদের ফরাক্কায় প্রচার মঞ্চ থেকে মমতা প্রশ্ন তোলেন, ইভিএম মেশিন কারা তৈরি করেছে? চিপ কারা তৈরি করেছে? সংখ্যাটা বাড়ল কী করে? তিনি বলেন, “কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই।” উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় কত শতাংশ ভোট পড়েছে, সেই তথ্য মঙ্গলবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ প্রায় ৬ শতাংশ করে ভোট বেড়েছে। এই বিষয়টাকেই ‘গরমিল’ হিসেবে দেখছেন বিরোধীরা। ইতিমধ্যেই এই বিষয়ে প্রশ্ন তুলে কমিশনে চিঠিও দিয়েছে তৃণমূল। 

You might also like!