Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Kunal Ghosh: দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

Kunal Ghosh (File Picture)
Kunal Ghosh (File Picture)

 

কলকাতা, ১ মে: কুণাল ঘোষের বিরুদ্ধে বড় পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ। বুধবার প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে তৃণমূল।

উত্তর কলকাতার শ্যামসুন্দরতলা এলাকায় একটি ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন তাপস রায়। সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। কুণালের দাবি অনুযায়ী, ক্লাবের তরফ থেকে তাঁকে আহ্বান জানানো হয়েছিল। তিনি যাওয়ার পর তাপস রায়কে দেখতে পান। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়েই মঞ্চে দাঁড়িয়ে কুণাল বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। তাপস দাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম, এক পরিবারের মধ্যে রাখতে। কারণ তাপস দা আমাদের খুব প্রিয় পাত্র। তাপস দার দরজা সব সময়ে খোলা থাকে। তাপস দা যেভাবে মানুষকে অতীতে পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপস দার বড় ফ্যাক্টর। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উল্টোদিকে পাচ্ছি। ভোটের প্রার্থী, আমাদের দলের প্রার্থীও লড়ছেন, প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে জনপ্রতিনিধি হিসাবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না।” কুণালের মন্তব্য নিয়ে শোরগোল পড়ে।

এরপর কুণাল একটি প্রেস কনফারেন্স করেন। সেখানে তিনি সুদীপের জনসংযোগ নিয়ে প্রশ্ন তোলেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে আরও একবার কুণালের মুখে তাপস-স্তূতি শোনা যায়।


You might also like!