Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Vice Chancelor:আরও ৩টি বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

CV Ananda Bose
CV Ananda Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত আরও তিন বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস।প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে ও কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করা হয়েছে বলে এ দিন রাজভবনের এক্স হ্যান্ডলে জানানো হয় , নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, রূপকুমার বর্মণকে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে এবং জ্যোৎস্না কুমার মণ্ডলকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয়েছে।

সূত্রের খবর, রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকেই রাজ্যপাল এই তিন জনকে বেছে নিয়েছেন। নির্মাল্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক। এর আগে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপচার্য ছিলেন। রূপকুমার যাদবপুরের ইতিহাসের অধ্যাপক। এর আগে তিনি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ছিলেন। জ্যোৎস্না কুমার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ‍্যাপক। তিনি আগে তিন মাসের জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ছিলেন। সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশ ছিল, ১৫টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে হবে। রাজ্যপাল এ দিন তিনটি বিশ্ববিদ্যালয়ে এই নিয়োগ করলেন।


You might also like!