Breaking News
 
West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর West Bengal Budget 2026: রাজ্য বাজেটে খুশির হাওয়া! সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষকদের ভাতায় বড় চমক, মাসিক আয়ে কত বদল এল? West Bengal Budget: লক্ষ্মীর ভাণ্ডারে রেকর্ড বৃদ্ধি! রাজ্য বাজেটে লক্ষ্মীদের মুখে হাসি ফুটিয়ে নতুন কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী? West Bengal Budget 26: যুবকদের জন্য নতুন ভরসা ‘বাংলার যুবসাথী’, মাসে দেড় হাজার টাকা ভাতা প্রদানের ঘোষণা রাজ্য বাজেটে

 

West Bengal

1 year ago

Gautam Dev:কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত সহকারী চালককে দেখতে হাসপাতালে গৌতম দেব

Gautam Dev
Gautam Dev

 

শিলিগুড়ি, ১৯ জুন  : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত সহকারী চালককে দেখতে হাসপাতালে এলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বুধবার দুপুরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে গিয়ে আহত মন্নু কুমারের সঙ্গে দেখা করেন তিনি। তবে অসুস্থতার কারণে তাঁর সঙ্গে কথা বলতে পারেননি মেয়র। এদিকে, মৃত কাঞ্চনজঙ্ঘার গার্ড আশিস দে–র বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন গৌতম। তাদের পাশে থাকার আশ্বাস দেন।

প্রসঙ্গত, সোমবার ফাঁসিদেওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানি স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। যার ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকে একাধিক কামরা লাইনচ্যুত হয়। একটি কামরা উঠে যায় মালগাড়ির উপর। এই সংঘর্ষে মালগাড়িও লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের রয়েছেন মালগাড়ির চালকও। দুর্ঘটনার পরে মালগাড়ির সহ-চালক মন্নুকে উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি রেল হাসপাতালে পাঠানো হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, মানসিক ভাবে সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছেন মন্নু । আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।


You might also like!