West Bengal

1 hour ago

Bengal Weather Update: উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি সতর্কতা

Storms and Rain in North and South Bengal
Storms and Rain in North and South Bengal

 

কলকাতা, ২৭ মার্চ : ফের আবহাওয়া বদলের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, রবিবার পর্যন্ত একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত পশ্চিমের পাঁচটি জেলার জন্য জারি করা হয়েছে সতর্কতা। ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দফায় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে বৃষ্টির সতর্কতা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং নদিয়াতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ- এই চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৮ তারিখ থেকে আগামী ৬ দিন প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি চলবে। বৃষ্টির সৌজন্যে আবহাওয়া কিছুটা মনোরম হয়ে উঠবে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি।

You might also like!