Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

EVM Thrown to Pond in Jaynagar: জয়নগরের মেরিগঞ্জে জলে পড়ল ইভিএম, বারুইপুরে খারাপ ভোটযন্ত্র

EVM Machine (File Picture)
EVM Machine (File Picture)

 

বারুইপুর, ১ জুন: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেরিগঞ্জে জলে ইভিএম ফেলে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। এ প্রসঙ্গে কুলতলির বিধায়ক গণেশ মণ্ডলের বক্তব্য, ‘‘ভোট শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। বিজেপির দুষ্কৃতীরা জোর করে ইভিএম ছিনিয়ে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়।’’ যদিও বিজেপি প্রার্থী অশোক কান্ডারির দাবি, ‘‘৪০ এবং ৪১ নম্বর বুথে এজেন্ট বসতে দেয়নি শাসকদল তৃণমূল। গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে যান। মহিলারা একজোট হয়ে ইভিএম জলে ফেলে দেন।’’

এদিকে, বারুইপুরের একাধিক বুথে ইভিএম খারাপের অভিযোগ এসেছে। বারুইপুর হরিহরপুর অঞ্চলের খাসমল্লিক কাজিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৭০ নম্বর বুথে ইভিএম খারাপ। এক বার সারিয়ে দেওয়া হলেও এখনও পর্যন্ত ভোট শুরু করতে পারেনি ভোটকর্মীরা। বুথের সামনে ভোটারদের লম্বা লাইন। বারুইপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রভবনে ১৩২ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ থাকায় সকাল থেকেই ভোট দিতে পারেননি ভোটারেরা। প্রায় দেড় ঘণ্টা পর মেশিন ঠিক হয়। তার পর ভোটগ্রহণ শুরু হয়।


You might also like!