Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Rekha Patra:আবারও অসুস্থ বিজেপি প্রার্থী রেখা, নিয়ে যাওয়া হল হাসপাতালে

Rekha Patra
Rekha Patra

 

উত্তর ২৪ পরগনা, ১০ এপ্রিল : বুধবার প্রচারে বেরিয়ে আবার অসুস্থ হয়ে পড়লেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে শুশ্রূষার পর তিনি খানিক সুস্থ বোধ করেন। বসিরহাটে তাঁর নাম ঘোষণার পরেও অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা। সে বার তাঁর চিকিৎসা হয়েছিল কল্যাণী এমসে।

সকালে প্রচারে বেরিয়েছিলেন সন্দেশখালির আন্দোলনের ‘মুখ’ রেখা। সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা। হিঙ্গলগঞ্জের দুলদুলিতে প্রচার করার সময়ই অসুস্থ বোধ করতে থাকেন রেখা। ঝুঁকি না নিয়ে তাঁকে সঙ্গে সঙ্গে বসিরহাট স্বাস্থ্য জেলার অন্তর্গত সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগেই বসিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর মুখে অক্সিজেনের মাস্কও পরানো হয়। কিছু ক্ষণ পর রেখা খানিক সুস্থ বোধ করেন বলে জানা গিয়েছে।

রেখার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী হাজি নুরুলও শারীরিক ভাবে অসুস্থ। তাঁরাও চিকিৎসা চলছে। এত দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার তিনি বাড়ি ফিরেছেন।


You might also like!