Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Road accident:মারিশদায় দিঘাগামী গাড়িতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, মৃত্যু অন্তত চার জনের

Road accident
Road accident

 

দিঘা, ১৬ মে : পূর্ব মেদিনীপুরের মারিশদায় দুর্ঘটনার কবলে পড়ল দিঘাগামী পর্যটকবোঝাই একটি গাড়ি। বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় গাড়ির চার সওয়ারির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানার দইসাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পর্যটকদের গাড়িটি নদিয়া থেকে দিঘা যাচ্ছিল। বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কাঁথির দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়া গাড়ির। বাসের চালককে আটক করেছে মারিশদা থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ দিঘা থেকে কলকাতাগামী একটি যাত্রিবাহী বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা দিঘাগামী পর্যটকবোঝাই গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনার সময় দু’টি বাহন গতিতে থাকায় দুর্ঘটনার তীব্রতা ভয়াবহ আকার নেয়। গাড়িতে থাকা চার সওয়ারি রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতরেই আটকে পড়েন। অন্য দিকে, বাসটির একাধিক যাত্রীও এই ঘটনায় জখম হয়েছেন। দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।


You might also like!