Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Amit Shah :ফের বঙ্গে আসছেন অমিত শাহ, উত্তরবঙ্গে জোড়া সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Amit Shah
Amit Shah

 

কলকাতা, ২২ এপ্রিল : দার্জিলিং-এ সভা করতে পারেননি, সেই আক্ষেপ রয়েছে। এরইমধ্যে আবার পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার উত্তরবঙ্গে জোড়া সভা করতে পারেন তিনি। রায়গঞ্জ এবং মালদা দক্ষিণে সভা করার কথা রয়েছে অমিত শাহের।

রায়গঞ্জ লোকসভা আসনে ভোট রয়েছে দ্বিতীয় দফাতে। ২৬ এপ্রিল হবে ভোটগ্রহণ। এ বার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কার্তিক পালকে। তৃতীয় দফায় ভোট রয়েছে মালদা দক্ষিণে। এই আসনে বিজেপি প্রার্থী করেছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। মঙ্গলবার কার্তিক এবং শ্রীরূপার সমর্থনে সভা করতে পারেন অমিত শাহ।


You might also like!