Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Humayun Kabir: হাজার কোটির চুক্তির অভিযোগ! মমতাকে হারাতে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন হুমায়ুন? সামনে ভিডিও

Humayun Kabir's Explosive Video Surfaces
Humayun Kabir's Explosive Video Surfaces

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভাইরাল ভিডিও ঘিরে ফের প্রশ্নের মুখে হুমায়ুন কবীর। বহুদিন ধরে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ তুলে আসছিল—তিনি নাকি গোপনে ভারতীয় জনতা পার্টি-র হয়ে কাজ করছেন—সেই অভিযোগ যেন নতুন করে জোরালো হয়েছে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘দূরন্ত বার্তা ডিজিটাল’।

ভিডিওটিতে শোনা যাচ্ছে, তিনি প্রকাশ্যেই জানিয়েছেন যে তাঁর লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরাজিত করা। শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।এই ভিডিও সামনে আসার পর প্রশ্ন উঠছে—এটি কি কৌশলগত রাজনৈতিক অবস্থান, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর কোনও সমীকরণ? তবে একথা স্পষ্ট, ভিডিওটির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো কঠিন। তবুও, ঘটনাটি রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

প্রকাশ্যে আসা ভিডিও-টি কোনও এক বিজেপি নেতার সঙ্গে হুমায়ুনের কথোপকথনের। ওই কথোপকথনে হুমায়ুন বলছেন, “যে কোনও মূল্যে আমি মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমার প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে।” আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলতে থাকেন, “প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই আমাকে বলা হয়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলতে। মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে।” হুমায়ুন ইঙ্গিত দিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও কথা হয়েছে তাঁর।

ঠিক কী অঙ্ক হুমায়ুন ও বিজেপির? ভিডিও-তে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে বলতে শোনা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। শুভেন্দু স্বীকার করে নিয়েছেন কোনওভাবেই বিজেপির পক্ষে ১০০-১২০ আসনের বেশি পাওয়া সম্ভব নয়। কিন্তু মমতার থেকে মুসলিম ভোট সরাতে পারলেই বিজেপি জিতবে। হুমায়ুন বলেন, “যে হিন্দুরা এখনও মমতাকে বিশ্বাস করেন তাঁরা জানেন ৯০-১০০ শতাংশ মুসলিম মমতার পাশে। সেটা যদি সরে যায়, তাহলে হিন্দুরাও বিজেপিকে ভোট দেবে। আমি মুসলিম ভোট টানতে পারলে হিন্দুরা এমনিই বিজেপির দিকে যাবে।”

ভিডিও-তে হুমায়ুন কবীরকে বলতে শোনা যায়, “আমি অন্তত ৭০-৮০টি মুসলিম অধ্যুষিত আসন পাব। মোহন যাদব-শুভেন্দু অধিকারীরা আমাকে বলেছেন, সেটা করতে পারলে আমাকে সোজা উপমুখ্যমন্ত্রী করে দেবে। সেটাই আমি চাই।” কিন্তু তাঁর পক্ষে ৭০-৮০ আসন পাওয়া সম্ভব কি? প্রশ্ন করেন ভিডিও-তে থাকা দ্বিতীয় ব্যক্তি। জবাবে হুমায়ুন বলেন, “হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি মুসলিমদের বোকা বানানোর পরিকল্পনা ছেপে ফেলেছি। সেটার জন্য আমার কিছু টাকার দরকার। প্রতিটি কেন্দ্রে ৩-৪ কোটি টাকা করে খরচ করতে হবে। সব মিলিয়ে হাজার কোটি টাকা দরকার।” হুমায়ুন বলেন, “বাবরি ইস্যুটা তোলার পর মানুষের আবেগ যেভাবে আমার দিকে ঝুঁকেছে তাতে আমি নিশ্চিত ৮০-৯০ আসন পাবই।”

পুরো ভিডিওটি দেখলে স্পষ্ট হয়ে যাবে, হুমায়ুন এবারের ভোটে যা যা করছেন, সবটাই বিজেপির ইশারায়। এবং বিজেপির সঙ্গে চুক্তি করে। এমনকী পরিস্থিতি যদি এমন হয় যে তৃণমূল বা বিজেপি কেউ সংখ্যাগরিষ্ঠতা পেল না, তিনিই কিংমেকার। সেক্ষেত্রেও হুমায়ুন যে বিজেপিকেই সমর্থন করবেন সেটা স্পষ্ট করে দিয়েছেন। তাঁর একটাই উদ্দেশ্য, মমতাকে হারানো। এই ভিডিও যদি সত্যি হয়, তাহলে সেটা রাজ্য রাজনীতিতে বিস্ফোরক নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা‘দূরন্ত বার্তা ডিজিটাল’যাচাই করেনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…