Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Cash Recover From Leaders House: ভোটের আগের দিন নেতার বাড়ি থেকে উদ্ধার বিপুল সংখ্যক টাকা! চাঞ্চল্য হুগলীতে

Cash Recover From Leaders House
Cash Recover From Leaders House

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার হুগলীর লোকসভা নির্বাচনের আগেই বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার করা হল মোটা অঙ্কের টাকা। যাকে কেন্দ্র করে জেলা রাজনীতির অন্দরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়িতে রবিবার রাতে দুই লাখ টাকা নগদ,দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। ভোটের আগের রাতে হুগলির দাদপুর থানার হারিট এলাকায় নাকা চেকিংয়ে আটক করা হয় BJP নেতার গাড়ি। তল্লাশিতে নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয় এই গেরুয়া শিবিরের নেতার গাড়ি থেকে। পাশাপাশি তাঁর নিরাপত্তারক্ষীর থেকে দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রগুলির লাইসেন্স ছিল। কিন্তু, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে গেলে জেলা শাসক বা রিটার্নিং অফিসারের অনুমতি লাগে। তবে তা তাঁদের কাছে ছিল না। ভোটের আগের দিন নগদ টাকা কোথায়, কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তার কোনও সদুত্তোর দিতে পারেননি ওই BJP নেতা। ইতিমধ্যেই তা বাজেয়াপ্ত করা হয়েছে।

You might also like!