Breaking News
 
Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

 

Mamata Banerjee: ‘অধিকার রক্ষার লড়াই’, বিপুল শতাংশ ভোট পড়া নিয়ে চৌরঙ্গীর জনসভায় হুঙ্কার মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :বঙ্গে ভোটের প্রথম দিনও রাজনৈতিক প্রচারে উষ্ণ হয়ে উঠল। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষ্ণনগর, মথুরাপুর ও হাওড়ায় জনসভা করেছেন। সভাগুলি থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূলকে একের পর এক আক্রমণে বিদ্ধ করেছেন তিনি। এবার পালটা জনসভায় তা নিয়ে পালটা আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে চৌরঙ্গীতে দলের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে গিয়ে তাঁর মন্তব্য, ‘‘কোন সাহসে ভোটের দিন এসে এখানে প্রচার করছে! এসেছে হাওয়া গরম করতে।”

 প্রথম দফার ভোটে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫২টি ভোটে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। বিকেল ৩টের মধ্যে প্রায় ৭৯ শতাংশ ভোট পড়েছে। কেন এত ভোট পড়ল? বৃহস্পতিবার চৌরঙ্গীর একটি প্রচারসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এত ভোট কাটার পরেও এত শতাংশ ভোট কেন পড়ছে জানেন? আমার মনে হয়, মানুষ ভেবেছে এটা তাঁদের অধিকার রক্ষার লড়াই। কারণ এর পর NRC করবে ডিলিমিটেশন করবে, সেই বিলও আনা হয়েছিল।’

রাজনৈতিক ভাবে SIR-এর প্রভাব বঙ্গের ভোট পড়বে তা বলাইবাহুল্য। তবে ভোটের শতাংশে হেরফের হবে কি না তা নিয়ে জল্পনা ছিল। এ দিন ভোট শুরু হতেই দেখা যায়, সকাল ১১টার মধ্যেই একাধিক কেন্দ্রে ৩০ শতাংশের কাছাকাছি ভোট পড়ে। বেলা বাড়লে ভোট শতাংশ বাড়তে থাকে। মমতা বলেন, ‘মানুষ জানে, তৃণমূলকে ভোটটা না দিলে আমও যাবে, ছালাও যাবে। তার অধিকার যাবে। তার সম্পত্তি যাবে। তার ব্যবসা যাবে। বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে মানুষ ভোট দেবে।

প্রথম দফার ভোটের দিনেই রাজ্য প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মোদী বাংলার ভোট নিয়ে একাধিক মন্তব্য করেন। তুলনামূলক কম অশান্তির কারণে নির্বাচন কমিশনের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। সেই সভা থেকেই মোদীর বক্তব্য, ‘যখনই বিপুল ভোট পড়েছে, তখনই বিজেপি জিতেছে। এ বারও বিজেপি জিতবে।’ এই দাবির সমালোচনা করেন মমতা।

মোদীকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘বাংলায় এসে ভোটের দিন বলছেন, আপনি জিতছেন? এটা আপনি বলেন কী করে? ভোট তো মানুষ দেবে। যত ভোট পড়ছে, সব আপনার এটা বলছেন কী করে। খবর পেয়েছি, ৪তে থেকে গণ্ডগোল হবে। তা হলে কী প্ল্যান করেছেন, গন্ডগোল করা প্ল্যান করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে। আপনারা যেটাই করবেন, সেটাই আপনাদের বিরুদ্ধে যাবে।’

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…