Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Sleep Habit:একই সময় ঘুমোতে যাওয়া উচিত, জানেন কেন?

Sleep Habit
Sleep Habit

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুধু ঘুম নয়, ঘুমের সঙ্গে সঙ্গে ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার ব্যাপারটিও (bed times and wake times) খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইউরোপীয় জার্নাল অফ নিউট্রিশনে ( European Journal of Nutrition stated) প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, যে ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার সময়ের মধ্যে সামঞ্জস্য থাকা অত্যন্ত জরুরি।

কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা প্রায় ১ হাজার প্রাপ্তবয়স্কদের উপর একটি সমীক্ষা করেছেন। যেখানে দেখা গিয়েছে, যে এক সপ্তাহ রাতের ঘুমের মধ্যে মাত্র ৯০ মিনিটের পার্থক্যও মানবদেহের অন্ত্রের ব্যাকটেরিয়ার ধরণকে প্রভাবিত করতে পারে। আর সপ্তাহান্তের তুলনায় গোটা সপ্তাহে ভিন্ন ভিন্ন সময়ে ঘুমাতে যাওয়া এবং জেগে ওঠাকে 'সোশ্যাল জেটল্যাগ' বলা হয়।

গবেষণায় অংশগ্রহণকারীদের ঘুম এবং রক্ত বিশ্লেষণ করে মলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যাদের এই 'সোশ্যাল জেটল্যাগ' ছিল তাঁদের ১৬ শতাংশ চিপস এবং চিনিযুক্ত স্ন্যাকস-সহ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রয়েছে। আর এই জেটল্যাগের জেরে ওজন বৃদ্ধি, মানসিক ক্লান্তি এবং প্রদাহ এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।


You might also like!