Breaking News
 
WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর West Bengal Budget 2026: রাজ্য বাজেটে খুশির হাওয়া! সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষকদের ভাতায় বড় চমক, মাসিক আয়ে কত বদল এল? West Bengal Budget: লক্ষ্মীর ভাণ্ডারে রেকর্ড বৃদ্ধি! রাজ্য বাজেটে লক্ষ্মীদের মুখে হাসি ফুটিয়ে নতুন কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী? West Bengal Budget 26: যুবকদের জন্য নতুন ভরসা ‘বাংলার যুবসাথী’, মাসে দেড় হাজার টাকা ভাতা প্রদানের ঘোষণা রাজ্য বাজেটে PM Modi, Venezuelan Acting President Rodriguez:মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলার দিকে কূটনৈতিক হাত বাড়াল ভারত, ফোনে আলোচনা মোদি-রডরিগেজের

 

Life Style News

2 years ago

Cake Capital Of India: ভারতের কেক ক্যাপিটাল কোন শহর? কলকাতা কিন্তু অনেক পিছনে

Cake
Cake

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড়দিন তো এসে গেল। কেক কিনেছেন তো? কলকাতার বাজাবড়দিন তো এসে গেল। কেক কিনেছেন তো? কলকাতার বাজার ছেয়ে ফেলেছে ফ্রুট কেক, প্লাম কেক, ওয়ালনাট কেক-সহ হরেক রকমের কেক। কিন্তু কেক ভালোবাসায় কলকাতাকে অনেকখানি টেক্কা দিয়েছে বেঙ্গালুরু।

সম্প্রতি ফুড ডেলিভারি সংস্থা সুইগি তাদের চলতি বছরের হিসাবনিকাশ প্রকাশ্যে এনেছে৷ তাতে দেখা যাচ্ছে গত এক বছরে শুধু বেঙ্গালুরু থেকেই ৮৫ লাখ কেকের অর্ডার করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-র দিনে মিনিটে ২৭১টি করে কেকের অর্ডার গিয়েছে সুইগিতে। এখনও বছর শেষ হয়নি। ক্রিসমাসের দিনের অর্ডার মেলালে হয়ত বেঙ্গালুরু থেকে এক বছরে অর্ডার হওয়া কেকের সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে। বেঙ্গালুরুকে তাই বলা হচ্ছে ভারতের কেক ক্যাপিটাল। আর সবচেয়ে বেশি চাহিদা ছিল চকোলেট কেকের।

সুইগি জানিয়েছে, সবচেয়ে বেশি খাবারের অর্ডার দিয়েছে বাণিজ্যনগরী মুম্বই। এরপরেই আছে, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ। ঝাঁসির এক ব্যক্তি একদিনে ৩০০-র কাছাকাছি খাবার অর্ডার দিয়েছিলেন। তার মধ্যে পিৎজাই ছিল ২৬৯টি।

You might also like!