Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Manicure at Home: পুজোর আগে পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িতেই করুন ম্যানিকিওর, জানুন পদ্ধতি

Manicure at Home
Manicure at Home

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোয় সাজ গোজের ক্ষেত্রে জামাকাপড়ের সঙ্গে আরও বেশ কিছু আনুষঙ্গিক ব্যাপার খেয়াল রাখতে হয়, যেমন হাতের নেল পালিশ। পুজোর আগ দিয়ে সেই হাতের একটু পরিচর্যা কিন্তু মাস্ট। কিন্তু পার্লারে যাওয়া সময়সাপেক্ষ সঙ্গে খরচারও। তাই বাড়িতে বসেই করে নিন ম্যানিকিওর (Manicure)।

রইল ম্যানিকিওরের পদ্ধতি

মেনিকিওর শুরু করার আগে হাতের নখগুলোকে পরিষ্কার করা। নেইলপলিশ রিমুভার লাগিয়ে নেইলপলিশ তুলে নিন। নেইলপলিশ না থাকলেও তুলা ভিজিয়ে নখ মুছে নিলে ভালো হয়। তারপর একটি সরু স্টিক বা টুথপিক দিয়ে সাবধানে নখের নিচের ও কোণার ময়লা ভালো করে পরিষ্কার করে নিন।নখ পরিষ্কারের পরে নেইল কাটার দিয়ে নখে সুন্দর করে নখ কেটে নিন। একটি গামলায় গরম জলে পরিমানমতো শ্যাম্পু, লবণ, বেকিং সোডা ভালো করে মিশিয়ে তাতে দুটি হাত ২০ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর ব্রাশে শ্যাম্পু লাগিয়ে তোয়ালে দিয়ে হালকা ভাবে হাত মুছে ফেলুন।

এবার এক টুকরা পাতিলেবু কেটে নখের উপরে ও নিচে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। এবার ব্রাশে টুথপেস্ট লাগিয়ে পুরো হাত, নখের উপরের ও ভিতরের দিক ভালো করে ঘষে তারপর ধুয়ে ফেলুন।

এবার স্ক্রাবিংয়ের পালা। হোমমেইড স্ক্রাবার বানানোর জন্য টকদই, চালের গুঁড়া, গোলাপজল, এবং অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে হাতের দু পাশে ১০ মিনিট ধরে মাসাজ করে ধুয়ে ফেলুন।

এবার প্রথমে ভালো টোনার ব্যবহার করুন, তারপর ময়েশ্চারাইজার মাসাজ করে নিন। পার্লারের মতোই মোলায়েম হবে হাত।

You might also like!