Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: শীত উধাও মহানগরীতে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গেই জারি কুয়াশার দাপটও

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৫ জানুয়ারি : মাঘ মাসেও শীতের আমেজ নেই, শুধু রাতে ও ভোরে হালকা ঠান্ডা মালুল হচ্ছে। কিন্তু, জাঁকিয়ে ঠান্ডা নেই। তাপমাত্রা বেড়েই চলেছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পারদ কিছুটা নামতে পারে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শুক্রবারের মতো শনিবার সকালেও ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল বিভিন্ন জেলা।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। কিন্তু কুয়াশার কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে সকালের দিকে কমতে পারে দৃশ্যমানতা। উত্তরবঙ্গেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশা থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে।

You might also like!