Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

1 week ago

Abhishek Banerjee : ‘ওয়েবসাইটে এফআইআরের কপি কোথায়?’ ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

Abhishek Banerjee on Camac Street case
Abhishek Banerjee on Camac Street case

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ক্যামাক স্ট্রিট ইস্যুতে পুলিশের পাঠানো নোটিস এবং এফআইআর নিয়ে পালটা প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেক্সপিয়র সরণি থানায় মঙ্গলবার হাজিরার আগে পুলিশকে ইমেল করে এফআইআরের অনলাইন কপি চেয়েছেন তিনি। অভিষেকের আইনজীবী অর্ক নাগের দাবি, ক্যামাক স্ট্রিটের দলীয় দফতর থেকে ‘বেআইনি’ বিলবোর্ড খোলার অভিযোগে অভিষেকের বাড়িতে নোটিস পাঠানো হলেও সংশ্লিষ্ট এফআইআর বা নোটিসের কপি কলকাতা পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টি উল্লেখ করেই রবিবার রাতে পুলিশকে ইমেল করা হয়েছে বলে জানিয়েছেন অভিষেকের আইনজীবী। মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় সাংসদ হাজিরা দেবেন কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। 

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, ২৭ আগস্ট। ওই বিকেলে বেশ কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক অভিষেকের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিল গ্যাসকাটার। জানানো হয়, এখানকার বিলবোর্ডটি বেআইনি, তা খুলে ফেলতে হবে। খবর পেয়ে বেরিয়ে আসেন অভিষেক। বিলবোর্ড খোলার অর্ডার কপি দেখতে চান। অভিষেকের দাবি, পুরকর্মীরা তা দেখাতে পারেননি। তা নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডাও হয়। তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, নিজের অফিসের বাইরে কী বোর্ড লাগানো হবে, তা কি পুরসভা ঠিক করবে? পুলিশের তাগিদ পুরসভার থেকে বেশি। পুর আধিকারিকদের ক্যামাক স্ট্রিটে যাওয়া বেআইনি বলেও তোপ দেগেছিলেন তিনি।  

You might also like!