Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

1 day ago

CM Suvendu Adhikari: বাল্যবিবাহ রুখতে বাড়ি বাড়ি হানা! ভাতা বন্ধ থেকে জেল, বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ রুখতে এ বার বাড়ি বাড়ি অভিযান চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। বাল্যবিবাহে জড়িত কিশোর-কিশোরীর পরিবার থেকে শুরু করে বিয়ে আয়োজনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে। এমনকী বাল্যবিবাহে জড়িতদের সরকারি ভাতা বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়েছে। ইতিমধ্যেই যাঁরা বাল্যবিবাহ করেছেন, তাঁদের স্বামীদের শোকজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, বাল্যবিবাহে পুরোহিত বা কাজিদের ভূমিকা থাকলে তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হতে পারে। এমনকী জেল পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রুখতে এ বার প্রশাসনিক স্তরে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে এই অভিযানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। 

ইংরেজআমলে বাল্যবিবাহ রোধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন। সেসময় বাল্যবিবাহ রোধে আইনও হয়। দেশ স্বাধীন হওয়ার পর বাল্যবিবাহ রুখতে কড়া আইনও এনেছে কেন্দ্রীয় সরকার। একসময় বাংলায় নবজাগরণের সূচনা হয়েছিল। ক্রমে সেই বাংলাতেই ফের মাথাচাড়া দেয় বাল্যবিবাহ। রাজ্যের একাধিক জেলায় ক্রমে বাড়তে থাকে বাল্যবিবাহ! বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই বাল্যবিবাহ ক্রমে ব্যাপক আকার নিয়েছে। রাজ্যের একাধিক জেলা, বিশেষত দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে সেই বাল্যবিবাহ মাত্রাছাড়া আকার নিয়েছে। সেই খতিয়ান সামনে এসেছে। 

বাল্যবিবাহের তালিকায় পশ্চিমবঙ্গ উপরের দিকেই রয়েছে। সেই পরিসংখ্যানও সামনে এসেছে। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই বাল্যবিবাহের হার অনেক গুণ বেড়েছে! এমনই অভিযোহ সামনে এসেছে। এবার সেই বাল্যবিবাহ রুখতে বড় পদক্ষেপ করছে রাজ্য সরকার। বাল্যবিবাহ রুখতে এবার থেকে বাড়ি বাড়ি অভিযান হবে। সেই বার্তা এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন। এদিন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী।


You might also like!