Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

1 day ago

Fish Market Raid: গড়িয়াহাট মাছের বাজারে পুরসভার অভিযান! মাছ-মাংসের হাল দেখে চোখ কপালে অফিসারদের

Gariahat fish market raid
Gariahat fish market raid

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সোমবার সকালে গড়িয়াহাটের মাছের বাজারে অভিযান চালাল কলকাতা পুরসভার আধিকারিকেরা। বাজারে বিক্রি হওয়া মাছ ও মাংসের গুণমান খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন পুরসভার ফুড সেফটি উইংয়ের অফিসারেরা। অভিযানের সময় বাজারের বিভিন্ন দোকানে গিয়ে মাছের গুণমান পরীক্ষা করেন তাঁরা। একটি ফ্রিজ়ারে প্লাস্টিকের প্যাকেটে কেটে রাখা মাছ নজরে আসে আধিকারিকদের। ফ্রিজ়ার থেকে প্যাকেটগুলি বের করে পরীক্ষা করতেই উঠে আসে চাঞ্চল্যকর অভিযোগ। আধিকারিকদের দাবি, প্যাকেট থেকে বের করার পর দেখা যায়, অধিকাংশ মাছই নষ্ট হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে বাজারে শুরু হয়েছে তৎপরতা।মাংসের ক্ষেত্রেও একই ছবি দেখা গিয়েছে। দীর্ঘদিন ধরে প্লাস্টিকের প্যাকেটে করে রাখা হয়েছে মাংস। সেগুলিও নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ।

সব বিষয় খতিয়ে দেখে মাছ-মাংস ১-২ দিনের বেশি ফ্রিজ়ারে রাখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। যে যে ব্যবসায়ীর মাছ-মাংসের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে, তাঁদের নোটিস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তার সঙ্গেই সংশ্লিষ্ট ব্যবসায়ীর পণ্য থেকে নমুনা নিয়ে ল্যাবে পাঠানো হয়েছে। কার দোকান থেকে নমুনা নেওয়া হলো, সেটাও নাম লিখিয়ে সই নেওয়া হয়েছে। সূত্রের খবর, গড়িয়াহাট মাছ-মাংসের বাজারের প্রতিটি দোকান থেকে নমুনা নেওয়া হয়েছে। 

দক্ষিণ কলকাতার অন্যতম বড় মাছের বাজার গড়িয়াহাটে। মাছ-মাংসের বহু দোকান রয়েছে। দক্ষিণ কলকাতা এবং লাগোয়া শহরতলির বিস্তীর্ণ এলাকা থেকে বহু ক্রেতা এই দোকানে বাজার করতে আসেন। সেখানেই অভিযান চালিয়েছে কলকাতা পুরসভার ফুড সেফটি অফিসারেরা। কাঁচা মাছ ও মাংসের গুণমান খতিয়ে দেখতে বেশ কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। বহু রেস্তোরাঁর মাছ ও মাংসের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। এ বার গড়িয়াহাট বাজারের দোকানগুলিও স্ক্যানারে আনল খাদ্য সুরক্ষা দপ্তর। 

You might also like!