Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

9 hours ago

PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

PM Narendra Modi in Vadodara
PM Narendra Modi in Vadodara

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভদোদরার মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি প্যাভিলিয়নে আয়োজিত ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ছিল উৎসাহ-উদ্দীপনা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সেখানে পৌঁছতেই সেই উচ্ছ্বাস যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। ব্লকবাস্টার ‘ধুরন্ধর ২’-এর জনপ্রিয় গান ‘আড়ি আড়ি’ বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বিভিন্ন প্রসঙ্গে কংগ্রেসকে নিশানা করে সরব হতেও দেখা যায় তাঁকে। 

আগে থেকেই জানা ছিল, এদিন ৩৫,০০০ কোটি টাকার রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের সূচনা করবেন মোদি। এবং ডেডিকেটেড ফ্রেট করিডোরের তিনটি নতুন সেকশনের উদ্বোধনও করার কথা তাঁর। তার আগে মঞ্চে উঠে মোদি তোপ দাগেন কংগ্রেসকে। দাবি করেন, হাত শিবিরের আমলে দেশের উন্নয়ন থমকে ছিল। তাঁকে কটাক্ষ করতে দেখা যায়, ”গত এক দশকে ভারত রেল কোচ, মেট্রো কোচ, রেল ইঞ্জিনের এক বৃহৎ নির্মাতায় পরিণত হয়েছে। ২০১৪ সাল থেকে ধরলে আমরা ৫০ হাজার আধুনিক ট্রেন নির্মিত করেছি। বিগত সরকার দশ বছরে ৫০ হাজার শৌচালয়ও বানাতে পারেনি।” সেই সঙ্গেই বিরোধীদের ‘নারাজ ফুফাজি’ (ক্রুদ্ধ পিসেমশাই) বলেও টিপ্পনী কাটেন মোদি। ফ্রেইট করিডোর প্রসঙ্গেই তিনি বলেন, ”এবার ক্রুদ্ধ পিসেমশাইরা কী বলবেন? বলবেন, এতে ট্রাক চালকদের অসুবিধা হবে না তো? ট্রাক কোন পথ দিয়ে যাবে? যাঁরা ট্রাক কিনেছেন, তাঁদেরই বা কী হবে?” সেই সঙ্গে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা বলেও আক্রমণ করতে দেখা যায় তাঁকে। তাঁর দাবি, তরুণদের গর্জনেই ওই ‘গুঞ্জ’ ছাপা পড়বে। 

মোদির এই অনুষ্ঠানকে ঘিরে আগে থেকেই উদ্দীপনা ছিল। ভদোদরা পুরসভার তরফে ‘বুকমাইশো’-এর মতো বেসরকারি টিকেটিং প্ল্যাটফর্মকে কাজে লাগানো হয়। এর মাধ্যমে টিকি বিক্রি শুরু হতেই যেন ম্যাজিক! একঘণ্টার মধ্যেই সব টিকিট নিঃশেষ হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্যেই এই জনসভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর এদিনই তিনি মহারাষ্ট্র সফরও করবেন। উল্লেখ্য, ২০,৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ‘ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর’ উত্তর ভারতের সঙ্গে মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দরের (জেএনপিটি) সরাসরি রেল যোগাযোগ স্থাপন করবে। এর ফলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহণ দ্রুততর হবে, লজিস্টিকস বা পণ্য পরিবহণ সংক্রান্ত খরচ কমবে এবং বিদ্যমান রেলপথে চলাচলের চাপ হ্রাস পাবে। 

You might also like!