Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Entertainment

1 week ago

Celebrity Reaction: দিল্লিতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড়, সরব ভূমি পেড়নেকর—‘লজ্জা! বারবার এমন কেন?’

Bhumi Pednekar reacts to minor’s rape in Delhi bus
Bhumi Pednekar reacts to minor’s rape in Delhi bus

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। নয়ডা থেকে দিল্লিগামী একটি চলন্ত স্লিপার বাসে একাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় অভিযুক্ত বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এসেছে নির্ভয়া-কাণ্ডের স্মৃতি। ইতিমধ্যেই এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ভূমি পেড়নেকর।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেটার নয়ডা থেকে দিল্লির কাশ্মীরি গেটগামী ওই বাসে উঠেছিল কিশোরী। অভিযোগ, বাসে ওঠার পর থেকেই কন্ডাক্টর তার দিকে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে। পরবর্তী সময়ে বাসের চালক ও কন্ডাক্টর মিলে কিশোরীর উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে খুনের হুমকিও দেওয়া হয় বলে পুলিশকে জানিয়েছে নির্যাতিতা। অভিযোগ, পুরাতন দিল্লির কাশ্মীরি গেট বাস টার্মিনাসের কাছে পৌঁছনোর কিছুটা আগেই কিশোরীকে বাস থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর ঘটনার কথা জানাজানি হতেই তদন্তে নামে দিল্লি পুলিশ।

তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই স্লিপার বাসের বার্থগুলির সামনে পর্দা টাঙানো ছিল। ফলে বাসের বাইরে থেকে ভিতরে কী ঘটছে, তা বোঝার কোনও উপায় ছিল না। ঘটনার সময় বাসটি যে দীর্ঘ রুট অতিক্রম করেছিল, সেই পথের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে উত্তর দিল্লির তিমারপুর এলাকার একটি পার্কিং লট থেকে বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে সংশ্লিষ্ট বাসটিও। সেটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ভূমি পেড়নেকর। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তোলেন,  বারবার কেন এমন ঘটনা ঘটছে? নারী নিরাপত্তা নিয়ে ফের কেন একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সমাজকে? তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনায় শুধু ক্ষোভ প্রকাশ করাই যথেষ্ট নয়, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ইস্যুতে প্রকাশ্যে মতামত জানিয়ে থাকেন ভূমি। অতীতেও একাধিক বিষয়ে সরব হয়ে বিতর্কের মুখে পড়েছেন তিনি। তবে সমালোচনাকে বিশেষ গুরুত্ব না দিয়ে ফের দিল্লির এই ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। ঘটনাটি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও উদ্বেগ। 


You might also like!