Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

1 week ago

Ankit Balyan murder case: অঙ্কিত খুনে শামলিতে এনকাউন্টার, দুই সন্দেহভাজন শুটারের মৃত্যু

Singer Ankit Baliyan
Singer Ankit Baliyan

 

শামলি, ৩১ আগস্ট : হরিয়ানভি গায়ক ও অভিনেতা অঙ্কিত বালিয়ানের খুনের ঘটনায় এ বার এনকাউন্টারে মারা পড়ল দুই সন্দেহভাজন শুটার। সুমিত ও মোহিত নামে দু'জনের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। অভিযুক্তদের মাথার উপরে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এরই মধ্যে সোমবার ভোরের দিকে উত্তর প্রদেশের শামলি জেলায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জড়ায় অভিযুক্তেরা। এনকাউন্টারে নিহত হয় তারা। আরও দুই অভিযুক্তের খোঁজ চলছে।

উত্তর প্রদেশের শামলি জেলায় নাকা চেকিংয়ে দুই অভিযুক্ত ধরা পড়ার পরে পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়। শামলিতে রাজ্য পুলিশ ও উত্তর প্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের (ইউপি এসটিএফ) সঙ্গে এনকাউন্টারে হরিয়ানভি গায়ক ও অভিনেতা অঙ্কিত বালিয়ান হত্যা মামলার দুই প্রধান শুটার নিহত হয়েছে।

শামলির পুলিশ সুপার নরেন্দ্র প্রতাপ সিং বলেন, "গত ২৬ তারিখে গুরুতর ঘটনা ঘটেছিল, যেখানে অঙ্কিত বালিয়ান নামে এক তরুণ গায়ককে জিমের বাইরে হত্যা করা হয়। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। আমরা এই ঘটনায় বড় সাফল্য পেয়েছি। ভোর ৪টে নাগাদ জাটান এলাকায় এই দুষ্কৃতীদের গতিবিধি শনাক্ত করা হয়। তল্লাশির সময় তারা পুলিশের ওপর গুলি চালায়। আমাদের দু'জন কনস্টেবল গুরুতর আহত হন। পুলিশও পাল্টা গুলি চালায়। আমরা তাদের কাছ থেকে দুটি পয়েন্ট ৩০ পিস্তল, একটি পয়েন্ট ৩২-বোর পিস্তল, ২৬টি তাজা কার্তুজ এবং ১৫টি ব্যবহৃত গুলির খোল উদ্ধার করেছি। এছাড়া একটি স্যামসাং মোবাইল ফোন (যা তারা হত্যার দিন ঘটনাস্থলে নিয়ে এসেছিল), একটি মোটরবাইক এবং ৫,০০০ টাকা নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।"

You might also like!