Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Entertainment

4 days ago

September Releases: সেপ্টেম্বরের প্রথম শুক্রবারে সিনেমার হইচই, অপরাধ-রাজনীতি থেকে ডার্ক কমেডি—প্রেক্ষাগৃহে নানা স্বাদের ছবি

Srijit Mukherji’s ‘Winkie Twinkie’ is a major attraction on the list of Bengali films
Srijit Mukherji’s ‘Winkie Twinkie’ is a major attraction on the list of Bengali films

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সেপ্টেম্বর শুরু হতেই উৎসবের আমেজ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে চারপাশে। আর উৎসবের মরসুমের শুরুতেই চলচ্চিত্রপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একগুচ্ছ নতুন ছবি। সেপ্টেম্বরের প্রথম শুক্রবারেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে ভিন্ন স্বাদের একাধিক সিনেমা। ফলে দর্শকদের জন্য পছন্দের ছবি বেছে নেওয়ার সুযোগও থাকছে বেশ খানিকটা।

এবারের শুক্রবারের সিনেমার তালিকায় রয়েছে অপরাধ ও রাজনীতির টানটান গল্প, পাশাপাশি থাকছে ডার্ক-হিউমারের স্বাদ। আবার বাংলা নাটকের জনপ্রিয় কাহিনিও এবার বড় পর্দায় নতুনভাবে হাজির হতে চলেছে। অর্থাৎ, একই সপ্তাহে ভিন্ন ঘরানার ছবির সম্ভার নিয়ে হাজির হচ্ছে বাংলা ও অন্যান্য ভাষার সিনেমা।

১) মির্জাপুর: দ্য মুভি: পরিচালক গুরমীত সিংহ। ওটিটি-তে ‘মির্জ়াপুর’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই সেই সিরিজ় এ বার বড় পর্দায়। কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিত, মুন্না ত্রিপাঠীর মতো পরিচিত চরিত্রদের ফের দেখা যাবে ছবিতে। ছবিকে ঘিরে অন্যতম বড় চমক বাবলু পণ্ডিতের চরিত্রে অভিনেতা বদল হয়েছে। ওয়েব সিরিজ়ে বিক্রান্ত ম্যাসি যে চরিত্রে অভিনয় করেছিলেন, ছবিতে সেই ভূমিকায় দেখা যাবে জিতেন্দ্র কুমারকে। তবে নতুন অভিনেতা থাকলেও, চরিত্রের স্বাদ নাকি নষ্ট হয়নি। ছবিতে পুরনো চরিত্রগুলির পাশাপাশি এমন কিছু নতুন সংযোগ রাখা হয়েছে, যা আগের কাহিনির সঙ্গে দর্শকের পরিচিতিকে অন্য দিকে ঘুরিয়ে দিতে পারে।

২) উইঙ্কল টুইঙ্কল: বাংলা ছবির তালিকায় বড় আকর্ষণ সৃজিত মুখোপাধ্যায়ের ‘উইঙ্কল টুইঙ্কল’। ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, সোহিনী সরকার, রজতাভ দত্ত প্রমুখ। ছবিটির বিশেষত্ব হল, এটি ব্রাত্য বসুর লেখা নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’-এর চলচ্চিত্ররূপ। অর্থাৎ মঞ্চের গল্পকে সৃজিত তাঁর নিজস্ব চলচ্চিত্রের ভাষায় বড় পর্দায় এনেছেন। পরিচালকের কাজ পছন্দ হয় বলেই, এই ছবি নিয়ে সৃজিতকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ব্রাত্য। তাঁর কথায়, ‘‘আমি চিত্রনাট্য পড়িনি। কোনও পরামর্শও দিইনি। আমি সরাসরি ছবিটা প্রেক্ষাগৃহে দেখতে চাই।’’

৩) জীবন ইয়া বীমা কন?: অরশদ ওয়ার্সী, সঞ্জীদা শেখ এবং বিজয় রাজ অভিনীত এই ছবি পরিচালনা করেছেন অভিষেক ডোগরা। ঋণে জর্জরিত এক দম্পতি নিজেদের আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটি বিমাকেন্দ্রিক পরিকল্পনা করে। কিন্তু সেই পরিকল্পনাই ধীরে ধীরে তাদের বিপাকে ফেলে। ছবির সবচেয়ে বড় আকর্ষণ অরশদের দ্বৈত চরিত্র— জীবন এবং বিমা। দুই চরিত্রের চেহারায় মিল থাকলেও স্বভাব ও পরিস্থিতিতে রয়েছে বিস্তর ফারাক। ঘটনাটি বোনা হয়েছে হাসির মোড়কে।

৪) অনস্লট: হলিউডের অ্যাকশন-হরর ছবি ‘অনস্লট’ পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড। গল্পে জিনগত ভাবে একদল অতিমানবীয় সৈনিক মরুভূমির একটি জায়গা থেকে পালিয়ে যায়। তাদের মোকাবিলা করতে হয় প্রাক্তন সেনা-স্নাইপারকে, সে আবার নিজের মেয়েকে বাঁচাতে মরিয়া।

৫) দ্য ম্যাজিক ফারঅ্যাওয়ে ট্রি: শিশু-কিশোরদের জন্য কল্পনার জগতের ছবি ‘দ্য ম্যাজিক ফারঅ্যাওয়ে ট্রি’ পরিচালনা করেছেন বেন গ্রেগর। এনিড ব্লাইটনের জনপ্রিয় ‘ফারঅ্যাওয়ে ট্রি’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি এই ছবিতে রয়েছেন অ্যান্ড্রু গারফিল্ড, ক্লেয়ার ফয়, নিকোলা কফলান-সহ একঝাঁক অভিনেতা। গল্পের পরিবারটি শহরের প্রযুক্তিনির্ভর জীবন ছেড়ে গ্রামে চলে যায়। সেখানেই তিন সন্তান আবিষ্কার করে রহস্যময় এক জাদুগাছকে। গাছটির মাথায় পৌঁছোলেই খুলে যায় একের পর এক অদ্ভুত জগৎ। এখানেই রয়েছে গল্পের চমক।  

সেপ্টেম্বরের শুরুতেই তাই প্রেক্ষাগৃহে জমতে চলেছে সিনেমার আসর। কোন ছবি দর্শকদের মন জয় করে বক্স অফিসে সাড়া ফেলবে, এখন সেদিকেই নজর সিনেমাপ্রেমীদের।


You might also like!