Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

1 week ago

Kerala Cleric Anti-Women Remark: ‘মহিলাদের ঘরেই থাকা উচিত’! কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে তীব্র বিতর্ক

Muslim cleric Kanthapuram A P Aboobacker Musliyar
Muslim cleric Kanthapuram A P Aboobacker Musliyar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মহিলাদের ঘরেই থাকা উচিত বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন সুন্নি ধর্মগুরু শেখ আবু বকর আহমদ ওরফে কান্থাপুরম এপি আবু বকর মুসলিয়ার। তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কেরলের শ্রমমন্ত্রী বিন্দু কৃষ্ণ। মন্ত্রীর দাবি, এ ধরনের মন্তব্য মহিলাদের সামাজিক অগ্রগতিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু নয়। ধর্মগুরুর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক জোরদার হয়েছে। 

কোচিতে হুব্বুল রসুল সম্মেলনে যোগ দিয়েছিলেন আবু বকর। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ”মহিলাদের ঘরেই বন্দি রাখতে হবে। জনসমক্ষে তাঁদের আসার দরকার নেই। পবিত্র কোরানেও এমনই বলা আছে।” এমন মন্তব্যকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে দ্রুত। এরপরই তাঁকে পালটা দিয়েছেন বিন্দু। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় তাঁর দাবি, এই ধরনের মন্তব্য মহিলাদের কয়েক শতাব্দী পিছিয়ে দেবে। তাঁর কথায়, ”ভারতের সংবিধান নারী ও পুরুষের সমানাধিকারের নিশ্চয়তা দেয়। মানুষের স্বাধীন ও মুক্ত জীবনযাপনের অধিকার রয়েছে। অথচ এই ধরনের মন্তব্য নারীদের বহু শতাব্দী পিছিয়ে দেয়। তাই আমরা এমন কথা মেনে নিতে পারি না। আমাদের নারীরা স্বাধীনভাবে চলাফেরা করেন। তাঁরা এই সমাজেরই অংশ হয়ে এগিয়ে চলেছেন, তাই এই ধরনের মন্তব্য আমাদের কাছে মানব না।” 

এদিকে আবু বকর কেবল মুখেই বলেননি। পাশাপাশি ওই সংস্থা রীতিমতো লিখিত নির্দেশও প্রকাশ করেছে। সেখানে সমস্ত মাদ্রাসাকে বলা হয়েছে, ধর্মীয় সভাগুলিতে অনাত্মীয় পুরুষদের মাঝে মহিলাদের ঢুকতে দেওয়া যাবে না। এছাড়াও যে কোনও ভাবে জনসমক্ষে মহিলাদের আসা নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। 

You might also like!