Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: আগামী ৫ দিনে তাপমাত্রার হেরফের হবে না, দক্ষিণবঙ্গে ঠান্ডা থাকবে হালকাই

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা  : পশ্চিমবঙ্গে আগামী এক সপ্তাহ জুড়ে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, রাজ্যের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কয়েকটি জেলার ১-২টি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

বর্তমানে কোনো বড় আবহাওয়া সিস্টেম রাজ্যে নেই, ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত কম। এই সময় শুধুমাত্র উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে হালকা হওয়া প্রবেশ করছে রাজ্যে। আবহাওয়া দফতরের মতে, নভেম্বরের ২৫ তারিখের আগে পর্যন্ত রাজ্যে শীতের তেমন কোনো সম্ভাবনা নেই।

বঙ্গোপসাগরে একটি নতুন আবহাওয়া সিস্টেম তৈরি হচ্ছে, তবে এর প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়বে না। বরং, এই সিস্টেমের কারণে শুধুমাত্র তামিলনাড়ু ও শ্রীলঙ্কায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা জানানো হয়েছে। যদিও উত্তর দিনাজপুর, কালিম্পং এবং মালদার কয়েকটি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!