West Bengal

1 hour ago

Chandranath Murder: থমথমে পরিস্থিতি, ছেলের খুনিদের শাস্তি চাইলেন চন্দ্রনাথের মা

Suvendu Adhikari P.A Chandranath Rath Mother
Suvendu Adhikari P.A Chandranath Rath Mother

 

মধ্যমগ্রাম, ৭ মে : বুধবার রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে নৃশংস ভাবে খুন হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দোলতলা ও মধ্যমগ্রাম চৌমাথার মাঝে দোহারিয়া এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল খতিয়ে দেখতে যায় সিআইডি টিম। এলাকা এখনও থমথমে রয়েছে। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করে খুনের ঘটনার প্রতিবাদে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার সকালে শালবনি ব্লকের ভাদুতলায় বিক্ষোভ দেখানো হয়।

এদিকে, ছেলের খুনিদের শাস্তি চাইলেন চন্দ্রনাথের মা। বৃহস্পতিবার সকালে কাঁদতে কাঁদতে চন্দ্রনাথের মা হাসিরানি রথ বলেন, "আমি চাই দোষীদের শাস্তি হোক। আমি একজন মা, আমি চাই না তাদের ফাঁসি হোক। আমি তাদের যাবজ্জীবন কারাদণ্ড চাই। বিজেপি ক্ষমতায় এসেছে বলেই ওরা এটা করেছে। আমাদের রাজ্য সভাপতি এবং নেতারা রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য বারবার বলছেন। কিন্তু শাসক দলের যারা নানা উস্কানিমূলক মন্তব্য করছিল, যারা বলছিল যে ৪ তারিখের পর দিল্লির বাবারা আমাদের বাঁচাতে পারবে না, তাই ৪ তারিখের পর তারা সেটাই করে দেখিয়েছে। আমার ছেলে যদি দুর্ঘটনায় মারা যেত, তাহলে আমার এত দুঃখ হতো না। দুষ্কৃতীরা যেভাবে আমার ছেলেকে মেরে ফেলেছে, এই সবই তৃণমূলের বানানো গল্প। শুভেন্দু বাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকেই আমার পরিবার এমন বিপদের সম্মুখীন হচ্ছে।"

You might also like!