Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Train service disrupted : শিয়ালদহ-বনগাঁ শাখায় বিঘ্নিত ট্রেন পরিষেবা, সিগন্যাল সমস্যায় বিপাকে যাত্রীরা

sealdah bangaon railway section (symbolic picture)
sealdah bangaon railway section (symbolic picture)

 

কলকাতা, ১ আগস্ট : সিগন্যালে সমস্যার কারণে বিঘ্নিত হল শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল। বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার জন্যই বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।

উত্তর ২৪ পরগনার বনগাঁ স্টেশন থেকে সকাল সাড়ে ৭টার পর আর কোনও ট্রেন শিয়ালদহের উদ্দেশে রওনা দেয়নি। ফলে কাজের দিন চূড়ান্ত সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা। পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে রেল। এরইমধ্যে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড়ও বাড়ছে। এত সময় কেন লাগছে, এই প্রশ্ন তুলে রেলের বিরুদ্ধে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন।


You might also like!