Game

49 minutes ago

Sweden World Cup squad: সুইডেনের বিশ্বকাপ দল ঘোষণা

Graham Potter at the World Cup squad announcement
Graham Potter at the World Cup squad announcement

 

স্টকহোম,১৩ মে : সুইডেনের কোচ গ্রাহাম পটার মঙ্গলবার (১২ মে) বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে নেই কোনও তারকা ফুটবলার। এরমধ্যে অন্যতম টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড ডেজান কুলুসেভস্কি। হাঁটুর চোটের কারণে এক বছর ধরে মাঠের বাইরে থাকা কুলুসেভস্কি সেরে উঠতে পারেননি।

সুইডেনের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ক্রিস্টোফার নর্ডফেল্ট, ভিক্টর জোহানসন, জ্যাকব উইডেল জেটারস্ট্রোম

ডিফেন্ডার: ড্যানিয়েল সভেনসন, ভিক্টর লিন্ডেলফ, ইসাক হিয়েন, কার্ল স্টারফেল্ট, ইলিয়ট স্ট্রাউড, গুস্তাফ লাগেরবিয়েলকে, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, এমিল হোলম, হজলমার একডাল, এরিক স্মিথ

মিডফিল্ডার ও ফরোয়ার্ড: তাহা আলী, ইয়াসিন আয়ারি, লুকাস বার্গভাল, অ্যান্থনি এলাঙ্গা, ভিক্টর গয়োকেরেস, জেসপার কার্লস্ট্রম, গুস্তাফ নিলসন, বেঞ্জামিন নাইগ্রেন, মাতিয়াস সভানবার্গ, বেসফোর্ট জেনেলি, আলেকজান্ডার ইসাক, আলেকজান্ডার বার্নহার্ডসন, কেন সেমা।

গ্রুপ ‘এফ’-এ থাকা সুইডেন ১৪ জুন মেক্সিকোর গুয়াদালুপেতে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর টেক্সাসে নেদারল্যান্ডস ও জাপানের বিপক্ষে খেলবে তারা।

You might also like!