Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Technology

49 minutes ago

Gen Z Trend: ইনস্টাগ্রামে নতুন চমক! ‘ইনস্ট্যান্টস’ ফিচারে মুহূর্তেই ছবি শেয়ার, একবার দেখলেই উধাও

Meta’s New Instagram Feature
Meta’s New Instagram Feature

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সোশাল মিডিয়া এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। সকাল থেকে রাত—অফিসের ফাঁকেই হোক কিংবা অবসরের মুহূর্তে, অধিকাংশ মানুষই চোখ রাখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন আরও বাড়ছে। আর সেই জেন জি-র পছন্দ-অপছন্দ মাথায় রেখেই নতুন ফিচার আনল মেটা-র অন্তর্ভুক্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। 

নতুন এই ফিচারের নাম ‘ইনস্ট্যান্টস’। এর মাধ্যমে ইউজাররা রিয়েল-টাইমে ছবি তুলে সরাসরি বন্ধুদের ইনবক্সে পাঠাতে পারবেন। বিশেষত্ব হল, ছবিটি একবার দেখা হয়ে গেলেই তা অদৃশ্য হয়ে যাবে। এমনকি কেউ ছবি না দেখলেও ২৪ ঘণ্টার মধ্যে সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। সংস্থার দাবি, বর্তমান প্রজন্ম এখন নিখুঁতভাবে সাজানো পোস্টের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে স্বতঃস্ফূর্ত মুহূর্ত ভাগ করে নেওয়াকে। প্রকাশ্য পোস্টের বদলে ব্যক্তিগত চ্যাটে ছবি ও অনুভূতি শেয়ার করার প্রবণতাই এখন বেশি। সেই কারণেই এই নতুন ফিচার নিয়ে এসেছে ইনস্টাগ্রাম।

বিশেষজ্ঞদের মতে, সোশাল মিডিয়া ব্যবহারের ধরণ দ্রুত বদলাচ্ছে। তরুণদের একাংশ এখন স্থায়ী পোস্টের বদলে ক্ষণস্থায়ী শেয়ারিংয়েই বেশি স্বচ্ছন্দ। বন্ধুদের ছোট গণ্ডির মধ্যেই নিজেদের মুহূর্ত ভাগ করে নিতে চাইছেন তাঁরা। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই ‘ইনস্ট্যান্টস’ ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এই পদক্ষেপের ফলে সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে স্ন্যাপচ্যাট এবং বি-রিয়েল-এর মতো  অ্যাপ। কারণ, রিয়েল-টাইম ও অস্থায়ী ছবি শেয়ারিংয়ের জন্যই জনপ্রিয় হয়েছিল এই প্ল্যাটফর্মগুলি। এখন দেখার, ইনস্টাগ্রামের এই নতুন ফিচার বিভিন্ন প্রজন্মের ইউজারদের কতটা আকৃষ্ট করতে পারে। 


You might also like!