Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Kolkata Book Fair 2025: শুরু তিলোত্তমার বই উৎসব, বই প্রেমীদের অপেক্ষায় বইমেলা প্রাঙ্গণ!

Kolkata Book Fair
Kolkata Book Fair

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অবশেষে দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান। আজ থেকেই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কলকাতা বইমেলা। এই মেলাকে ঘিরে বই প্রেমীদের উদ্দীপনা তুঙ্গে। তিলোত্তমা সেজেছে উৎসবের রঙে। বই উৎসবে মাতোয়ারা গোটা কলকাতা। মঙ্গলবার, ২৮ জানুয়ারি অর্থ্যাৎ আজ বিকেল চারটেয় উদ্বোধন হবে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই মেলা চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবারের বিষয়ভাবনা 'জার্মানি'। উদ্বোধনী মুহূর্তে উপস্থিত থাকবেন, জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান-সহ বিশিষ্ট সাহিত্যিকরা। এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক এবং লিটল ম্যাগাজিনের সংখ্যা আগের বারের তুলনায় অনেকটাই বেশি। প্রায় ১০০০ টি স্টল থাকছে এবারের বইমেলায়। সঙ্গে থাকছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, স্পেন সহ  অন্যান্য বেশ কিছু দেশের পাবলিশার্সরা। এছাড়াও এবারের বইমেলা প্রাঙ্গণের গেট গুলির নামকরণ করা হয়েছে বিশেষ ব্যক্তিবর্গের নাম অনুকরণে।পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, ” আমরা বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিয়েছি। ওঁরা নাম পরিবর্তন করে রেখেছে বিশ্ব হিন্দু বার্তা। সেই ১৯৯৬ সাল থেকে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। এবছর তারা নেই। আমরা দুঃখিত। এই পরিস্থিতিতে আমাদের কিছু বলার নেই। বাংলাদেশের পক্ষ থেকেও আবেদন করা হয়নি। আসা করব দ্রুত এই পরিস্থিতি ঠিক হবে।” 

৪৮ বছরে এই প্রথম 'জার্মানি' থিম হিসেবে উঠে এসেছে কলকাতা বইমেলায়। কলকাতা বইমেলার সঙ্গে কিন্তু জার্মানির এক বিশেষ যোগ রয়েছে! মনে করা হয়, এই জার্মানি থেকেই কলকাতা বইমেলার ভাবনা উদ্ভুত হয়েছিল। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত যেতেন ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায়।১৯৭৬ সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই। তারপর থেকে কলকাতা বইমেলার ৪৮ বছর কেটে গেলেও থিম কান্ট্রি হিসেবে জার্মানি কখনও অংশগ্রহণ করেনি। তবে এবছর বই মেলায় অংশ গ্ৰহণ করেনি বাংলাদেশ। প্রায় ৩০ বছর পর আবারও বাংলাদেশের অনুপস্থিতি দেখা যাবে সমগ্ৰ বইমেলায়। ১৯৯৬ সাল থেকেই কলকাতা বইমেলার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল বাংলাদেশ। 

মেলার সময়কালীন আবহাওয়া সাধারণত মনোরম থাকবে। শীত অনেকটাই কম। বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। তাই এবছরের বইমেলা নির্বিঘ্নেই হবে বলে আশা করছেন আয়োজকরা। থাকছে গণপরিবহনের বিশেষ ব্যবস্থা। ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, গ্রিন লাইনে চলবে স্পেশ্যাল মেট্রো। রবিবারও পাওয়া যাবে মেট্রো। এছাড়াও বইমেলা উপলক্ষ্যে ‘‌স্পেশাল বাস’‌ চালাবে রাজ্য সরকার বেশ কয়েকটি রুটে। সরকারি বাস সল্টলেক করুণাময়ী হয়ে নানা জায়গায় চলাচল করবে। এসি–নন এসি সব বাস পরিষেবা পাবেন যাত্রীরা। পাশাপাশি মেলার সময়সূচী এবং অন্যান্য তথ্যের জন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে। যেখানে মেলার স্টলগুলি নিয়েও তথ্য মিলবে। সবমিলিয়ে বলাই যায়, বইপ্রেমীরা বেশ স্বস্তিতে।

You might also like!