Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Tathagata Roy: সুতন্দ্রার খুনীদের পরিচয় বের করে তা প্রকাশের দাবি তথাগতের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : সুতন্দ্রার খুনীদের পরিচয় বের করে তা প্রকাশের দাবি করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার তিনি এক্সবার্তায় এ নিয়ে মন্তব্য করেন।তথাগতবাবু লিখেছেন, “সুতন্দ্রা মুখোপাধ্যায়কে কারা গাড়ির ধাক্কা দিয়ে খুন করল তাদের পরিচয় জানা অত্যাবশ্যক । মনে হচ্ছে তারা প্রভাবশালী, সেইজন্য তাদের গাড়ি ধরা পড়া সত্ত্বেও তাদের পুলিশ খুঁজে পাচ্ছে না ! মিডিয়ার প্রতি ও বিরোধী দলগুলির প্রতি আবেদন, তাদের পরিচয় খুঁজে বের করুন ও প্রকাশ করুন।”

প্রসঙ্গত, সোমবারের ওই দুর্ঘটনার পর থেকেই এসইউভি-র আরোহীরা গাড়ি থেকে পালিয়ে যায়। কেন তারা সেখান থেকে পালিয়ে গেল? তা নিয়ে উঠছে প্রশ্ন। সুতন্দ্রার পরিবারের প্রশ্ন, এত সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন এখনও পুলিশ চিহ্নিত করতে পারল না যে ওই গাড়িতে কারা ছিল? কেন ওই গাড়িতে থাকা ব্যক্তিরা এখনও পুলিশি নাগালের বাইরে? জাতীয় সড়কে রেষারেষির ঘটনা কেন টহলদার পুলিশদের নজর এড়াল, উঠছে সেই প্রশ্নও।


You might also like!