Breaking News

 

kolkata

1 month ago

West Bengal Strike: খাদ্য ভবনে কর্মীদের যোগ দিতে বাধা ধর্মঘটীদের, ছড়াল উত্তেজনা

Today West Bengal Strike
Today West Bengal Strike

 

কলকাতা, ১৩ মার্চ : সুপ্রিম কোর্টের ডিএ রায়ের কার্যকরের দাবিতে রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠনের। সেই দাবি নিয়েই শুক্রবার খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন সংগঠনের কয়েকজন সদস্য। কাজে যোগ দিতে আসা সরকারি কর্মীদের তারা বাধা দেয় বলে অভিযোগ। তাতেই ছড়ায় উত্তেজনা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ না-মেনে পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছে। রাজ্য সরকারের সেই অবস্থানের বিরুদ্ধে প্রায় সব রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠনগুলি একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে শুক্রবার। সেই ধর্মঘটের পাল্টা নির্দেশিকা জারি করে কড়া পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছে নবান্ন।

You might also like!