Country

2 hours ago

Andhra Pradesh Road Accident: অন্ধ্রে লরি ও সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল শিশু-সহ দু'জনের

Andhra Pradesh Road Accident
Andhra Pradesh Road Accident

 

অমরাবতী, ২২ জুন : অন্ধ্রপ্রদেশের কদাপা জেলায় রবিবার গভীর রাতে মুখোমুখি সংঘর্ষ মালবোঝাই লরি ও সরকারি বাসের। এই ঘটনায় এক শিশু এবং এক ছাত্রর মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে কদাপা জেলার পুল্লামপেটার উডুমুভারিপল্লী গ্রামের কাছে।

পুলিশ সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগমের একটি বাস প্রায় ২৭ জন যাত্রী নিয়ে তিরুপতি থেকে কদাপার দিকে রওনা দিয়েছিল। রাত ১টা থেকে ১টা ১৫ মিনিট। আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাসটির ডানদিকের প্রায় ৬টি আসন দুমড়েমুচড়ে যায়। এর ফলেই বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে হতাহত হন। মৃত্যু হয় দু'জনের। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধারকাজ শুরু করে আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতাল এবং আশেপাশের অন্যান্য চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে লরির চালকও রয়েছেন, তিনিও বর্তমানে চিকিৎসাধীন।

You might also like!