
নয়াদিল্লি, ২২ জুন : উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, অসম, মেঘালয় ও নাগাল্যান্ড-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী ২৫ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তর প্রদেশ-সহ দেশের কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনার কথাও জানিয়েছে আইএমডি। আগামী ৪-৫ দিন বিদর্ভ, পূর্ব মধ্যপ্রদেশ ও পূর্ব উত্তর প্রদেশে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি ও ছত্তিশগড়ে আগামী ৩ দিন, তেলেঙ্গানায় আগামী ২ দিন তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করতে পারে। আবার আগামী দুই দিন পূর্ব ভারত, ছত্তিশগড় ও রাজস্থানে ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
